মঠবাড়িয়া ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ইন্দুরকানী উপজেলায় ইট বোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইট বোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার কলারণ বটতলা এলাকায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক।

নিহত জাকারিয়া হোসেন (২০) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্বচর বলেশ্বর গ্রামের আবু তালেবের পুত্র।

চন্ডিপুর ইউনিয়নের ইউপি সদস্য দুলাল ফকির জানান, সকালে উপজেলার কালারণ এলাকার একটি ইট ভাটা থেকে ট্রলি নিয়ে চালক জাকারিয়া ইন্দুরকানীতে আসছিলো। পথে কলারণ বটতলা এলাকায় সুধীরের দোকানের পাশের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়।

“এ সময় ট্রলি চালক ট্রলির নিচে চাপা পরে। তখন স্থানীয়রা এগিয়ে এসে জাকিরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পথেই জাকির মারা যায়।”

ওসি মো. এনামুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

ইন্দুরকানী উপজেলায় ইট বোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছে।

আপডেট সময় : ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩