মঠবাড়িয়া ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

রহস্যজনকভাবে নিখোঁজ সেই ৪ ছাত্রী উদ্ধার, ফিরতে চায় না পরিবারে

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় রহস্যজনকভাবে নিখোঁজের ১১ দিন পর চার ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকালে ঢাকার দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ ওই এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করে। এরপর রাতেই তাদের মঠবাড়িয়া থানায় নেওয়া হয়।

উদ্ধার ছাত্রীদের মধ্যে দুজন মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রী। অন্যরা মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণি ও গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ে।

গত ৩০ এপ্রিল সকালে বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় ওই চার ছাত্রী। এ ঘটনায় মাঠবাড়িয়া থানায় অভিভাবকরা পৃথক পৃথক জিডি করেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, চার ছাত্রী পরিবারের কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানালে শুক্রবার আদালতের মাধ্যমে তাদের সংশোধনাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রহস্যজনকভাবে নিখোঁজ সেই ৪ ছাত্রী উদ্ধার, ফিরতে চায় না পরিবারে

আপডেট সময় : ০২:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩