মঠবাড়িয়া ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মঠবাড়িয়ায় গাাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের হাতে বিশাল আকৃতির (১২ ফুট লম্বা) দুটি গাঁজা গাছসহ আব্দুল জাফর হাওলাদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়িরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাফর হাওলাদার উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উদয়তার বুড়িরচর গ্রামের মতিয়ার রহমান ওরফে মতিন হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার এসআই নাদিম মাহমুদ জানান, জাফর হাওলাদার এলাকায় নেশা জাতীয় গুল গাছ ও গাঁজা গাছ চাষবাদ করার পাশাপাশি দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ধানীসাফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উদয়তার বুড়িরচর গ্রামে সোর্স নিয়োগ করি। সোর্সের দেয়া তথ্য মতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। এসময় জাফর হাওলাদারের মরিচ বাগানে চাষকৃত বিশাল আকৃতির (১২ ফুট লম্বা) দুটি গাঁজা জব্দ করি এবং মাদক ব্যবসায়ী জাফর হাওলাদারকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জাফর হাওলাদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে এলাকায় নেশা জাতীয় গুল গাছ ও গাঁজা গাছ চাষবাদ করার পাশাপাশি দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। গাঁজা গাছসহ তাকে হাতেনাতে আটকের পর এসআই নাদিম মাহমুদ বাদি হয়ে জাফর হাওলাদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। জাফর হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে ১৭ মে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট শুনানী শেষে মাদক ব্যবসায়ী জাফর হাওলাদারের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় গাাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩