প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ভান্ডারিয়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৯:৩১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিটন পেশকার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, মহিলা
আয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহামুদা হোসেন দিনা, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী, ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান ও রেদোয়ানুল হক রিয়াদ প্রমুখ।
এ সময় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেয়ার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবী করেন













