মঠবাড়িয়া ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ইন্দুরকানীতে প্রাইভেট কার ও ৮ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ইন্দুরকানী উপজেলায় একটি প্রাইভেটকারে বহনের সময় ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার টগড়া মোড় থেকে তাদেরকে আটক করা হয়। কুমিল্লা থেকে গাঁজার ৪টি প্যাকেট নিয়ে ইন্দুরকানীর বালিপাড়ায় যাচ্ছিল গাড়িটি। তবে এ সময় গাড়িতে থাকা আজগর আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত গাড়ির চালক বগুড়া জেলার গাবতলী উপজেলার দরগাতলী গ্রামের তাপসের ছেলে এবং গাঁজার বাহক মহসিন ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, নিয়মিত টহলের সময় পিরোজপুর প্রান্ত থেকে আসা একটি প্রাইভেটকারে রাত আড়াইটার দিকে তল্লাশি চালিয়ে এর মধ্য থেকে ৪টি প্যাকেটে মোড়ানো ৮কেজি গাঁজা সহ গাড়ির চালক হানিফ এবং গাঁজার বাহক মহসিনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ।

নিউজটি শেয়ার করুন

ইন্দুরকানীতে প্রাইভেট কার ও ৮ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩