মঠবাড়িয়া ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ৩ সন্তানের জননী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় তানিয়া আক্তার খাদিজা (৩৭) নামে ৩ সন্তানের জননীকে হত্যা মামলার পলাতক আসামী জয়নাল (২৯) কে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা মঠাবড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ রোববার ভোর রাতে উপজেলার সোনাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জয়নাল ওই গ্রামের আঃ রশিদ হাওলাদারের ছেলে।

মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত তানিয়া আক্তার খাদিজার স্বামী কামরুল খুলনায় থেকেই ব্যবসা পরিচালনা করেন এবং মাঝে মধ্যে সোনাখালীর নিজ বাড়িতে আসেন। পরিবারিক বিষয়ে প্রায়ই খাদিজার সাথে স্বামী কামরুল মৃধার ঝগড়া হতো। ওই বিরোধের জেরে গত ১০ মে (বুধবার) দিবাগত রাতে পরিকল্পিত ভাবে খাদিজাকে হত্যা করা হয়। এঘটনায় নিহত খাদিজার মা হেনোয়ারা বেগম বাদি হয়ে নিহতের স্বামী কামরুল মৃধাকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে ১৯ মে শুক্রবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কামরুল মৃধা উপজেলার ওই উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার পুত্র। তারা পরষ্পর মামাতো ফুফাতো ভাইবোন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত আসামী জয়নালকে ১০ দিনের রিমান্ড চেয়ে ২৮ মে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ৩ সন্তানের জননী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার-১

আপডেট সময় : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩