দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি: তাপস
- আপডেট সময় : ০৩:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, লাঙ্গলের জোয়ারে ভীতু ওরা, তাই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নৌকার মাঝি। তারা গুজব ও ভয় দেখানোর চেষ্টা করবে। আপনারা গুজবে কান দেবেন না। দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমার সাথে আছে সাধারণ জনগণ।
শনিবার বিকেলে বরিশাল টাউন হল চত্বরের সামনে অনুষ্ঠিত মিছিলে তিনি এসব কথা বলেন।
নৌকার প্রার্থীকে উদ্দেশ্য তাপস বলেন, আপনাদের এত ভয় কেন? যদি উন্নয়ন করেন আর জনগণের পাশে থাকেন তবে কেন এমপি, মন্ত্রী ও বহিরাগতদের দিয়ে নগরী অশান্ত করছেন। আমি শুনেছি রাতের গভীরে গোয়েন্দা সংস্হার কিছু ব্যাক্তি পলাশপুরের ঘরে ঘরে ২হাজার টাকা দিয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্হা নেবেন সিইসি আমরা জানতে চাই।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, ইসমত আরা ইকবাল।













