মঠবাড়িয়া ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

পাথরঘাটায় বস্তার মুখ খুলতেই পাওয়া গেল হরিণের মাংস

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

চরদুয়ানীর খালের মুখ থেকে উদ্ধার করা হরিণের মাংস
চরদুয়ানীর খালের মুখ থেকে উদ্ধার করা হরিণের মাংস। ছবি: সংগৃহীত
সুন্দরবনসংলগ্ন বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর চরদুয়ানীর খালের মুখ থেকে ২০০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে চরদুয়ানী নৌ-পুলিশ। এ সময় হরিণের মাংস বহনকারী ট্রলারটি জব্দ করতে পারলেও পাচারকারীরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার।

গতকাল শনিবার রাত আড়াইটার দিকে এই হরিণের মাংস উদ্ধার করা হয়।

ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, বলেশ্বর নদীতে নিয়মিত টহলের সময় দেখা যায়, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনার কাছে বাড়ানি খালের মুখে একটি মাছ ধরা ট্রলার থেকে কিছু নামানো হচ্ছে। এ সময় ট্রলারের কাছে গেলে এতে থাকা লোকজনকে লাফিয়ে নৌকা থেকে নেমে পালিয়ে যায়। পরে ট্রলারে উঠে তল্লাশি চালিয়ে চারটি বস্তা পাওয়া যায়। বস্তার মুখ খুলে দেখা যায় এর মধ্যে হরিণের মাংস, যা আনুমানিক ২০০ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

পাথরঘাটায় বস্তার মুখ খুলতেই পাওয়া গেল হরিণের মাংস

আপডেট সময় : ০৪:৫১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩