মঠবাড়ীয়া মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করায় ফের মামলা
- আপডেট সময় : ০৬:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।গত ৪ জুন বিকালে শাহাদাৎ হোসেনের (আলামিন) নেতৃত্বে ৩ শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় একটি শিশু আহত হয়। আহত শিশুটিকে মঠবাড়িয়া সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে মঠবাড়িয়া থানার এসআই মোঃ নাদিম সরেজমিনে তদন্ত করেছেন।
এদিকে মানববন্ধনে নেতৃত্ব দেওয়ায় আলামিনের বিরুদ্ধে ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছে প্রতিপক্ষরা।গত ৭ জুন হেমায়েত হাওলাদারের পুত্র শাহিন বাদি হয়ে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় ২ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে আলামিন ছোট মাছুয়া গ্রামের মজিবর রহমান আকনের পুত্র।এ বছরের ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন।আরেকজন আসামি মোঃ খলিল খাঁন। প্রতিপক্ষদের হামলার শিকার হয়ে তিনি বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন।













