মঠবাড়িয়া ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

আওয়ামীলীগ দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় মামলায়”১০ নেতাকর্মী জেল হাজতে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

পিরোজপুর ভান্ডারিয়ার আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও নেতা কর্মীদের উপর হামলা ও ভাংচুরের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি (মঞ্জু) এর উপজেলা সাধারন সম্পাদক আতিকুল ইসলাম উজ্জলসহ ১০ জনকে জেল হাজতে প্রেরন করেছে পিরোজপুরের চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো: আবু জাফর নোমান শুনানী শেষে তাদের জেল হাজতে প্রেরন করেন।

মামলা ও আদালত সূত্রে জানাগেছে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতা কর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা কর্মীরা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ভাংচুর করা হয় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলা আদালতে গেলে আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের সময় শেষ হলে আসামীরা পিরোজপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন বৃদ্ধির আবেদন জানান। শুনানীর তারিখ থাকায় চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো: আবু জাফর নোমান শুনানী শেষে তাদের জেল হাজতে প্রেরন করেন।

নিউজটি শেয়ার করুন

আওয়ামীলীগ দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় মামলায়”১০ নেতাকর্মী জেল হাজতে

আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩