মঠবাড়িয়া ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দরিদ্র নারীদের সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় একাধিক ভুক্তভোগী বুধবার (২১ জুন) থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে।

জানা গেছে, মঠবাড়িয়া মহিলা বিষয়ক অফিস থেকে সেলাই মেশিন দেওয়া হবে বলে এবং এই সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের কাছ থেকে ১ হাজার ৫ শত টাকা করে শত শত নারীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারক চক্রটি স্থানীয় সংসদ সদস্যের গাড়ি চালক সোলায়মান বলে পরিচয় দেয় এবং ০১৭২৪৬৬১১০৯ মোবাইল নাম্বারটি বিকাশ নাম্বার হিসেবে ব্যবহার করে।

ভুক্তভোগী পশ্চিম মিঠাখালী এলাকার জেসমিন বেগম,হাওয়া বেগম,মোসাঃ মায়া বেগম সহ একাধিক নারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে এসে প্রতারক চক্রের খপ্পরে পড়ার বিষয়টি নিশ্চিত হন।এরপর তারা টাকা পাঠানো বিকাশ নাম্বারে ফোন দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি দেয় ওই প্রতারকচক্র।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

আপডেট সময় : ০৪:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩