মঠবাড়িয়া ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ভান্ডারিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের সুপারভাইজারসহ সাত যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) রাত ৮টার দিকে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদারসী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী সাকুরা পরিবহন মাদারসী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসের সুপারভাইজার ঢাকার বাসিন্দা রুহুল আমিনকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসের মধ্য থেকে রুহুল আমিন নামের একজনকে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

বাকি আহতদের স্থানীয়রা আগেই হাসপাতালে পাঠিয়েছেন।ভান্ডারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জমান জানান, ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভান্ডারিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩