মঠবাড়িয়া ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ইউপি সদস্যের ওপর হামলা গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় ইউপি সদস্যের ওপর হামলা গ্রেফতার ১
মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মঞ্জুরুল আলম নামে এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় থানা পুলিশ রোববার (২ জুলাই) রাতে মিন্টু হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মিন্টু উপজেলার গুলিশাখালী এলাকার মৃত হাশেম হাওলাদারের পুত্র।

জানাগেছে, গুলিশাখালী ইউনিয়নের অসহায় দুস্থ্যদের মাঝে ভিজিএফ চাল বিতরণের সময় ওই ইউপি’র সংরক্ষিত সদস্য হাওয়া বেগমের স্বামী ইউসুফ হাওলাদারের সাথে ৩নং ওয়ার্ডের পুরুষ সদস্য মঞ্জুরুল আলমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইউসুফ হাওলাদারের ভাই মিন্টু হাওলাদার তার অন্যান্য ভাইদের নিয়ে ইউপি সদস্য মঞ্জুরুল আলমের ওপর হামলা চালায়। এতে ইউপি সদস্য মঞ্জুরুল আলমের ডান ভেঙ্গে যায়। এঘটনায় ইউপি সদস্যের ছোট ভাই মনিরুল আলম বাদী হয়ে রোববার রাতে মঠবাড়িয়া থানায় মিন্টু হাওলাদারসহ এজাহার নামীয় চারজন ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেফতারকৃত মিন্টুকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ইউপি সদস্যের ওপর হামলা গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩