মঠবাড়িয়া ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

বরগুনার বামনায় ভুয়া প্রকল্প দেখিয়ে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

বরগুনার বামনা উপজেলায় জি আর. কাবিখা, কাবিটা প্রকল্পের ৩৬১ মেট্রিকটন খাদ্যশষ্য এবং টিআর প্রকল্পের ১কোটি ৪ লাখ টাকা হরিলুটের মাধ্যমে সমুদয় অর্থ আত্মসাতের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন বামনার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বামনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান ছগীর। অভিযোগে তিনি বলেন, বামনা উপজেলায় ৩টি প্রকল্পের মাধ্যমে টি আর প্রকল্পের ৩০০ মেট্রিকটন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জি আর এর ৬১ মেট্রিকটন খাদ্যশস্য এবং ৪৮ টি প্রতিষ্ঠানের অনুকূলে উন্নয়ন প্রকল্প দেখিয়ে কাবিটার এক কোটি ৪ লাখ টাকা গায়েব করে ফেলেছে। হরিলুটের মাধ্যমে আত্মসাত করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ,

সংবাদ সম্মেলনে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সকলেই অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম ভূয়া প্রকল্প দেখিয়ে জুন ক্লোজিং এর আগেই টি আর এর এই ৩০০ মেট্রিকটন খাদ্যশষ্যের টাকা এবং টিআর প্রকল্পের ১কোটি ৪ লাখ টাকা ৬১ মেট্রিকটন জিআর এর চাল গায়েব করে ফেলেছে। তারা আরো বলেন, যে সকল প্রকল্প দেখানো হয়েছে সেখানে কোন কাজ হয়নি এবং সেই উন্নয়ন কাজ করতে এত বড় বরাদ্দে প্রয়োজন হয় না। সংবাদ সম্মেলনে বামনা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রুমি খানম, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার, ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এবং সকল ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ উস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বরগুনার বামনায় ভুয়া প্রকল্প দেখিয়ে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন।

আপডেট সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩