মঠবাড়িয়া ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে রহস্যজনক ভাবে দুই স্কুলছাত্রী নিখোঁজ, চার দিনেও সন্ধ্যান মেলেনি

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ২৬৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে রহস্যজনক ভাবে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত চার দিনেও কোন সন্ধ্যান মেলেনি তাদের। উপজেলার সদর ইউনিয়নের মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ছাত্রীর নিজ নিজ পরিবার থানায় আলাদা দুইটি সাধারণ নিখোঁজ ডায়রী করেন।

নিখোঁজ ঐ দুই স্কুলছাত্রীরা হলো মো. দালা উদ্দিন হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার মীম (১৪), সে নবম শ্রেনীতে পড়ে। হুমায়ুন কবির হাওলাদারের মেয়ে মারিয়া ইসলাম শিমু (১২), সে ৭ম শ্রেনীতে পড়ে।। তারা উভয় রাজাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী বলে অত্র প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম নিশ্চিত করেন।

জানাগেছে, ঐ স্কুলছাত্রী দুইজন একই এলাকায় পাশাপাশি বসবাস করতেন। গত মঙ্গলবার (৪জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে প্রাইভেট শিক্ষকের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আর তারা বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরেও চার দিনেও তাদের কোন সন্ধ্যান মেলেনি। এতে ঐ এলাকায় সবার মধ্যে আতংক বিরাজ করছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় নিখোঁজ ডায়রীর বিষয় নিশ্চিত করে বলেন, সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

রাজাপুরে রহস্যজনক ভাবে দুই স্কুলছাত্রী নিখোঁজ, চার দিনেও সন্ধ্যান মেলেনি

আপডেট সময় : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩