মঠবাড়িয়া ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ভাণ্ডারিয়ায় মঞ্জু ও নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আ’লীগের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং তার জামাতা যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

সোমবার (১০ জুলাই) সকাল ১১ ঘটিকা ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়াম সংবাদ সম্মেলন করে তারা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: ফাইজুর রশীদ খসরু জমাদ্দার সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ – বিষয়ক সম্পাদক মো: আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা কমিটির সাধারণ সম্পদক ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মিরাজুল ইসলাম ও আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য মো: ফাইজুর রশীদ খসরু জমাদ্দার বলেন, ‘গত ৮ ও ৯ জুলাই আনোয়ার হোসেন মঞ্জু ও তার জামাতা মো: মজিবুর রহমান নিক্সন চৌধুরী নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন করেছেন। তারা সংসদ সদস্য হয়ে এক প্রার্থীর প্রচার কাজে নেমেছেন। গাড়ি বহর নিয়ে আনোয়ার হোসেনের চাচাত ভাই জেপি প্রার্থী মাহিবুল হোসেন মাহিমের পক্ষে মোটর শোভাযাত্রা করেছেন। পুলিশের প্রটেকশনে গাড়ি বহর নিয়ে প্রচার চালিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ভাণ্ডারিয়া বাস টার্মিনাল এলাকায় নিক্সন চৌধুরী ছাত্রলীগ নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালি দিয়েছেন।’

খসরু জমাদ্দার বলেন, ‘আমি জেলা রির্টানিং অফিসারকে এ বিষয় লিখিতভাবে জানিয়েছি। তবে এখন পর্যন্ত তিনি কাজ করেননি। আমরা একটি সুষ্ঠ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা চাই। জনগণ যাকে ইচ্ছা ভোট দিবে।’

আগামি ১৭ জুলাই ভাণ্ডারিয়া পৌরসভা নির্ন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো: ফাইজুর রশীদ খসরু জমাদ্দার নৌকা ও জাতীয় পার্টি-জেপি মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিম বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

ভাণ্ডারিয়ায় মঞ্জু ও নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আ’লীগের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩