মঠবাড়িয়া ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

বরগুনায় পালানোর ৩ ঘণ্টা পর শিশু আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

বরগুনা থেকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (কারাগার) নেওয়ার পথে পুলিশের হাত থেকে পালানোর তিন ঘণ্টা পর এক কিশোর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে বরগুনার বামনা উপজেলার নিজামতলী এলাকা থেকে গ্রেপ্তার করে বামনা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ১৯ পিস ইয়াবাসহ জনি ও মাহমুদ নামের দুই কিশোরকে আটক করে আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়। তারা দুজনই অপ্রাপ্তবয়স্ক। পলাতক আসামির নাম মাহামুদ (১৬)। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে বরগুনার দুই পুলিশ সদস্য দুই কিশোর আসামিকে নিয়ে বরগুনা জেলা কারাগার থেকে বিআরটিসি বাসে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (কারাগার) নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। বাসটি বামনার তুলাতলা নামক স্ট্যান্ডে থামলে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায় মাহমুদ। আসামি কিশোর হওয়ায় তাদের হাতে হ্যান্ডকাফ ছিল না।

পরে বামনা থানা পুলিশের তৎপরতায় উপজেলার নিজামতলী (সোনাখালী) এলাকা থেকে পালিয়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যে ওই কিশোরকে ফের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, আসামি পালানোর খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে বামনা থানা হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় পালানোর ৩ ঘণ্টা পর শিশু আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩