ভান্ডারিয়া পৌরসভায় নৌকার প্রার্থীর জয়
- আপডেট সময় : ০৩:৩৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার নির্বাচনে বেসরকারি ভাবে আঃলীগের মনোনীত প্রার্থী(নৌকা) ফয়জুর রশীদ খসরু নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ জুলাই)ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অবাধ,সুষ্ঠু গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে এ পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি (জেপি) মাহিবুল হোসেন মাহিম সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আঃলীগের নৌকা প্রতীকের প্রার্থী ফয়জুর রশীদ এর কাছে পরাজিত হন।
পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯হাজার ৬শত ২৬ ভোট পান। অপরদিকে দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ৫হাজার ৭১ ভোট পেয়ে হেরে যায়।













