মঠবাড়িয়া ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা, সুপারভাইজার গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলায় গত শনিবার যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় হওয়া মামলায় বাসের সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল মিজান ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর বটতলা এলাকার নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

ঝালকাঠি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার মঠবাড়ীয়া সমাচারকে বলেন, র‍্যাব ফয়সালকে গ্রেপ্তার করে ঝালকাঠি থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে প্রেরণ ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে বাশার স্মৃতি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ৩৫ জন যাত্রী।

এ ঘটনায় রোববার (২৩ জুলাই) রাতে ঝালকাঠি সদর থানা পুলিশের এসআই সুশংকর বাদী হয়ে মামলা করেন। মামলায় বাসচালক মোহন (৪০), সুপারভাইজার ফয়সাল মিজান ও ১৭ বছর বয়সী হেলপারকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা, সুপারভাইজার গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩