মঠবাড়িয়া ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় তন্বী হত্যা মামলার সন্দেহজনক আসামি শাহিন গ্ৰেপ্তার,রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর বড় মাছুয়া এলাকায় চাঞ্চল্যকর তন্বী হত্যা মামলার সন্দেহজনক আসামি হিসেবে শাহিন হাওলাদার নামে এক যুবককে  গ্ৰেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে উত্তর বড় মাছুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ছোট মাছুয়া গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে।তার নামে একাধিক মামলা রয়েছে।

গত বছরের ২২ ডিসেম্বর গভীর রাতে ভুক্তভোগীদের পাশের বাড়ি মন্নান আকনের বাগান থেকে তন্বীর গলাকাটা লাশ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম সহ থানা পুলিশ, ডিবি পুলিশ, পিবিআই,সিআইডি,র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, ২১ ডিসেম্বর থেকে তন্বী আক্তার নিখোঁজ ছিল।২২ ডিসেম্বর গভীর রাতে তার গলাকাটা লাশ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। এরপর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। তন্বীর বাবা রাজ্জাক আকন বাদী হয়ে ২৩ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।মামলা নং-২৪ তারিখ-২৩/১২/২২।
মামলাটি শুরু থেকে থানা পুলিশ তদন্ত করলেও বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। ডিবি পুলিশের তদন্তে সন্দেহজনকভাবে শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) ওসি আসলাম উদ্দিন জানান, গ্ৰেপ্তারকৃত শাহিনকে তন্বী হত্যা মামলায় সন্দেহজনকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় তন্বী হত্যা মামলার সন্দেহজনক আসামি শাহিন গ্ৰেপ্তার,রিমান্ড আবেদন

আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩