মঠবাড়িয়া ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মঠবাড়িয়ায় টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পাস

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

বিদ্যালয়টিতে এ বছর এসএসসি পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৬ জনই উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ – ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৬ জন। মঠবাড়িয়া উপজেলার মধ্যে একমাত্র এ বিদ্যালয়টিতেই শতভাগ পাস করেছে।জিপিএ – ৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় ৫ম অবস্থানে রয়েছে বিদ্যালয়টি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান,বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পরিশ্রমের ফসল আজকের এ সাফল্য। এ সাফল্য ধরে রাখার জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে সেজন্য তাদের সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠাতা আব্দুর রব মহারাজ মৃধা এবং বিদ্যালয়টির দাতা সদস্য ও গুলিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে আজাদ এবি জানান,এ সাফল্যের জন্য শিক্ষক ও পরীক্ষার্থীদের আমরা প্রশংসা করেছি।এ ফলাফলের জন্য অভিভাবকদেরও অবদান রয়েছে। পর্যায়ক্রমে আরও ভাল ফলাফলের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পাস

আপডেট সময় : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩