মঠবাড়িয়ায় উপ-সহকারী ভূমি কর্মকর্তার প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ
- আপডেট সময় : ০১:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় তিমির কান্তি হালদার নামে এক ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি মোটা অংকের অর্থ নিয়ে নিজের সিল ও স্বাক্ষরিত খাজনা (কর) পরিশেধের ভুয়া (জাল) রশিদ ধরিয়ে দেন সেবা নিতে আসা উপজেলার খেতাছিড়া মৌজার জমির মালিক আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েলের হাতে।
এ ঘটনায় জুয়েলের ভগ্নিপতি বাচ্চু মৃধা বাদী হয়ে পিরোজপুর জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে অভিযাগে করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত চার মাস পূর্বে উপজেলার জানখালী গ্রামের বাসিন্দা বাচ্চু মৃধা, শ্যালক জুয়েলকে সাথে নিয়ে শ্বশুরের খেতাচিড়া মৌজায় সম্পত্তির ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের জন্য সাপলেজা ইউনিয়ন ভূমি অফিসে যান। অফিসের সহকারী ভূমি কর্মকর্তার অনুপস্থিতিতে উপ-সহকারী ভূমি কর্মকর্তা তিমির কান্তি হালদার তাদের কাছ থেকে নগদ ২০ হাজর টাকা গ্রহন করেন এবং দাখিলার বইতে পাতা নাই তাই দাখিলা দিতে ২/৩ দিন সময় লাগবে বলে জানান। কয়েকদিন পরে ভুক্তভোগী তার কাছে গেলে তিনি গরিমসি শুরু করেন। এক পর্যায়ে জোর তাগিদ দিলে গত ২৬ জুন একখানা ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ (নং-ডি ৫৯৫৬৩১) প্রদান করেন।
যাতে বাংলা ১৪১৬ সাল হতে ১৪২৯ সাল পর্যন্ত ১৯ হাজার ৬৩৯ টাকা আদায় দেখানো হয়েছে। বিষয়টি বাচ্চু মৃধার সন্দেহ হলে সহকারী ভূমি কর্মকর্তা শ্যামল বাবুর কাছে গেলে তিনি যাচাই করে দেখেন তিমির কান্তি খাজনা পরিশেধের ভুয়া রশিদ তৈরী করেছেন। দাখিলার মূল কপিতে ১৯ হাজার ৬৩৯ টাকা এবং কার্বন কপিতে ভিন্ন নামে শুধুমাত্র ৮০ টাকা লেখা রয়েছে।
এ ব্যপারে অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা তিমির কান্তি হালদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মোবাইলটি বন্ধ করে ফেলেন এবং বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়যাযা।
মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্তের জন্য পাঠিয়েছেন। বিষয়টি তদান্তাধীন রয়েছে, পরবর্তিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।













