মঠবাড়িয়া ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

পিরোজপুর-১ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রুল

নাজিরপুর (পিরোজুপর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের নতুন সীমানা নির্ধারনের প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মাদ মাহবুব উল ইসলাম সমন্বয় গঠিত হাইকোর্টের বেঞ্চ ওই রুল জারি করেন।

জানা গেছে, এর আগে পিরোজপুর-১ আসনটি ছিলো নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ এ তিন উপজেলা নিয়ে । কিন্তু গত ৩ জুন নির্বাচন কমিশন নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর-১ আসন থেকে বাদ দিয়ে পিরোজপুর-২ আসনের সাথে যোগ করেন এবং একই সাথে পিরোজপুর-২ এর সাথে থাকা ইন্দুরকানী উপজেলাকে পিরোজপুর-১ আসনের সাথে যোগ করেন । এতে নতুন সীমানা হিসাবে নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী এ তিন উপজেলা নিয়ে পিরোজপুর-১ এবং নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া এ তিন উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসনের নতুন সীমানা নির্ধারন হয়।

ওই দুই আসনের নতুন সীমানা পুননির্ধারনের বৈধতা চ্যালেঞ্জ করে কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও নেছারাবাদের বাসিন্দারা পৃথকভাবে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন। ওই রিটের ভিত্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৯ আগস্ট ওই রুলের ওপর শুনানি গ্রহন করা হবে বলে আদালতে রিটের পক্ষে শুনানি করা হাইকোর্টের জেষ্ঠ্য আইনজীবী এম কে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ছিলেন কামাল হোসেন মিয়াজী।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর-১ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০৬:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩