মঠবাড়িয়া ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-১ : গ্রেপ্তার-২

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ময়না বেগম (৪৫) নামে এক নারী ও মোঃ নবী হোসেন (৪০) নামে এক স্বেচ্ছা সেবক লীগ নেতা নিহত হয়েছেন। ৩১ জুলাই সড়ক দুর্ঘটনার ঘটনায় বাস চালক সাইদুল ইসলাম ও মোটরসাইকেল চালক রায়হান সিকদার কে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। একই সাথে বরিশাল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ভ-১৪-১০৪৯) বাস ও মোটর সাইকেলটি (প্লাটিনা লাল) আটক করা হয়।

জানা গেছে, ৩১ জুলাই দুপুরে পার্শবর্তী থানা পাথরঘাটার নাচনাপাড়া থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ময়না বেগম (৪৫) তার মেয়েকে নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। বিকেলে উপজেলার মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের বান্ধবপাড়া বাজারের দক্ষিণ পশে সালেহিয়া মাদ্রাসা সম্মুখ সড়কের মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে (ঢাকা থেকে ছেড়ে আসা) আসা পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস নামে একটি পরিবহন বাস মোটরসাইকেল টিকে মুখোমুখী ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ময়না বেগমর মৃত্যু হয়। স্থানীয়রা ওই নারীর মেয়ে মালা আক্তার (২০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহত ময়না বেগম পার্শবর্তী ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচ বুনিয়া গ্রামের গফুর মিয়ার মেয়ে।
অপরদিকে গত ২৮ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার ছোট হারজী গ্রামের আঃ করিম খানের ছেলে ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগ নেতা মোঃ নবী হোসেন বাগেরহাট থেকে মোটর সাইকেল যোগে মঠবাড়িয়া আসার পথে বাগেরহাট-পিরোজপুর সড়কে দুর্ঘটনায় আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট পরে খুনলা মেডিকেল হাসপাতালে ভর্তি করান। তিনি ১ আগস্ট মঙ্গলবার সকালে চিকিৎসাধীনাবস্থায় মারা যান।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ৩১ জুলাই সড়ক দুর্ঘটনার ঘটনায় রাতেই পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-১ : গ্রেপ্তার-২

আপডেট সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩