মঠবাড়িয়া ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

সরকারকে পদত্যাগে বাধ্য করেই ঘরে ফিরবো’ আলমগীর হোসেন

অহিদুজ্জামান পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। এদেশের সাধারন মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি কাজ করে যাচ্ছেন। দেশে আজ পন্যদ্রব্যের দাম নাগালের বাইরে। সাধারন মানুষকে না খেয়ে মরার উপক্রম হতে হচ্ছে। সরকার দেশের মানুষের ভোটাধীকার কেরে নিয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে হামলা-মামলা সহ গুম করা হচ্ছে। সরকারের ছত্রছায়ায় আ’লীগের নেতা-কর্মীরা দেশে লুটের রাজত্ব কায়েম করছেন। আর রাস্ট্রযন্ত্রকে ব্যাবহার করে বিরোধী মতাদর্শের লোকদেরকে দমন করা হচ্ছে। এমন ভাবে একটি দেশ চলতে পারে না। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনার পদত্যাগ সহ তত্তাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবী বাস্তবায়ন করেই ঘরে ফিরবো। সোমবার (৩১ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসাবে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি বীরমুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির সদস্য সচী গাজী অহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সরকারকে পদত্যাগে বাধ্য করেই ঘরে ফিরবো’ আলমগীর হোসেন

আপডেট সময় : ০২:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩