মঠবাড়িয়া ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মঠবাড়িয়ায় নিম্ন চাপে সড়ক ভেঙ্গে ১০ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্ন চাপ ও পূর্ণিমার জোয়ারের পানির স্রোতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সওজের ধানিসাফা-মিরুখালী-আমুয়া সড়ক ২ স্থানে ভেঙ্গে যাওয়ায় ৮ গ্রামের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও সড়কের উপর দিয়ে জোয়ারের পানি উপচে পড়ে ৪/৫ স্থানে দেবে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পানির স্রোতে সড়কটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হলেও ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে না।

উপজেলার মিরুখালী বাজার ও বাদুরা বাজারের মধ্যে সওজের ২ কিলোমিটার রাস্তায় ২ স্থানে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পিরোজপুর ও বরগুনা জেলার ১০ গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ চরম ভোগান্তিতে পরেছে। গ্রাম সমূহ হলো মঠবাড়িয়ার (পিরোজপুর) উত্তর মিরুখালী, ওয়াহেদাবাদ, মিরুখালী, ছ্টোহারজী, হারজী নলবুনিয়া, দেবত্র, দাউদখালী, ঘটিচড়া ও গিলাবাদ এবং বামনা উপজেলার (বরগুনা) বুকাবুনিয়া।
বুধবার সরেজমিনে দেখাযায়, পূর্ণিমার জোয়ারের সাথে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় জোয়ারের পানি খাল উপচে প্রবল গতিতে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২ স্থানে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েগেছে। আটো চালক মো. আর-আমিন জানান, রাস্তা মেরামত না করা পর্যন্ত অটো চলবে না। উপার্যন না হলে বর্তমান দুর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে তাদের কঠিন বিপদের মধ্যে পরতে হবে বলে আর-আমিন জানান।
এব্যপারে সওজের পিরোজপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাজিউল আলম রাজুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়ক ভেঙ্গে যাওয়ার খবর তারা জানেন না। এখন খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া সড়কটি স্থায়ীভাবে ভাঙ্গন রোধে ৩/৪ টি কালভার্ট নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় নিম্ন চাপে সড়ক ভেঙ্গে ১০ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৫:৪৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩