মঠবাড়িয়া ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

পিরোজপুরের জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) এর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। ৩ আগস্ট‘২৩ বৃহস্পতিবার সকালে পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডিবি এস আই জ্যোতির্ময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড এলাকায় সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় আসাদ হাওলাদার (১৯) ও শুভ তালুকদার ওরফে রফিকুল (২৪) কে পৃথক ২০ গ্রাম করে দুটি পোটলা সহ হাতেনাতে আটক করেন। আটককৃত আসাদ পাশ্ববর্তী পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের মিরাজ হাওলাদারের ছেলে ও রফিকুল একই এলাকার বাবুল তালুকদারের ছেলে।

ডিবি ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন,আটককৃত দুই মাদক কারবারিকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মদক সহ সকল প্রকার অপরাধ দমনে ডিবি পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি এস আই জ্যোতির্ময় বাদি হয়ে আসাদ ও রফিকুলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। তাদের কে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনযর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৬:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩