মঠবাড়িয়া ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে মঠবাড়ীয়া নানা কর্মসূচি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, গাছের চারা বিতরণ এবং শহীদ শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ মূলক এক আলোচনা সভা।

শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সম্মেলন কক্ষে শেখ কামালের জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম এর সভাপতি আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সৈকত রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাদ, শহীদ শেখ কামালের সহপাঠী বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস ইসলাম, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, থানার ইন্সপেক্টর আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেল।

আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম শিক্ষার্থী ও উপস্থিতিদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে মঠবাড়ীয়া নানা কর্মসূচি

আপডেট সময় : ১১:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩