মঠবাড়িয়া ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মঠবাড়িয়ায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি (এমপি) প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

৬ আগস্ট ‘২৩ রোববার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উপলক্ষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে ও সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া) সার্কেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ মজিবর রহমান প্রমূখ।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন জানান, মঠবাড়িয়া উপজেলায় ১ লাখ ৭১ হাজার ২০২ জন সুবিধা ভোগীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পর্যায় ক্রমে বিতরণ করা হবে। আজ ৬ আগস্ট ‘২৩ রোববার এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি (এমপি) বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র তারই একটা অংশ। স্মার্ট জাতীয় পরিচয় পত্র একজন নাগরিকের প্রতিটি কাজে ব্যবহার হয়ে আসছে। এটা দলীলের মতো সংরক্ষণ রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু

আপডেট সময় : ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩