মঠবাড়িয়া ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

পিরোজপুরে মঠবাড়িয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা কেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পিরোজপুর সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এ নিয়ে জেলা হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪০ জন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০২ জন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌস ইসলাম মঠবাড়ীয়া সমাচারকে জানান, ফাতেমা বেগম ৬ আগস্ট ডেঙ্গুজ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হন। ৭ আগস্ট তিনি মারা যান। নিহত ফাতেমা বেগম বেগম উপজেলার রাজপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের স্ত্রী। তবে ডেঙ্গুর পাশাপাশি তিনি আরও অনেক রোগে আক্রান্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০২:২১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩