মঠবাড়িয়া ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

নাজিরপুরে জমি পানিতে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে জমির পানিতে ভাসমান অবস্থায় মোসাম্মাৎ রাবেয়া আক্তার (০৪) নামের এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

রাবেয়া আক্তার ওই গ্রামের মো. আক্কেল আলীর কন্যা।

নিহতের পরিবার ও থানা পুলিশের দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর ২টার দিকে স্থানীয় ইদ্রিস আলী নামের এক কৃষক ওই শিশুর বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে তাকে জমির পানিতে ভাসতে দেখে। পরে তিনি চিৎকার দিলে স্থানীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অসিত কুমার মিস্ত্রী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

নাজিরপুরে জমি পানিতে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩