মঠবাড়িয়া ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় পিবিআই’র এসপির বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখলের অভিযোগ।

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব সম্পত্তি বার বার দখল করার অভিযোগ উঠেছে ওই এলাকার বাসিন্দা পিবিআই পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোঃ মুশফিকুর রহমান ওরফে মামুনের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ভাবে হাসপাতালের বাউন্ডারি দেয়াল ভেঙ্গে জমি দখল করায় হাসপাতাল নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বার বার বাঁধা দেয়া সত্বেও এসপি ক্ষমতার দাপটে স্বাস্থ্য কমপ্লেক্সে‘র জমি দখল করে আসছেন। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম সারোয়ার পিরোজপুর সিভিল সার্জনের কাছে লিখিতভাবে অবহিত করেছে (স্মারক নং-৬১৮,তারিখ-১১-০৮-২০২৩) ।

লিখিত সূত্রে জানা যায়, পৌর এলাকার দক্ষিণ বন্দর বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক মৃত মোঃ মোশারেফ হোসেনের ছেলে খুলনা পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ইতিমধ্যে হাসপাতালের পূর্ব ও উত্তর পাশের সীমানা দেয়াল ভেঙ্গে ৫ ফুট জমি অবৈধ ভাবে দখল করেন। হাসপাতাল লাগোয়া পুলিশ সুপারের ওই জমিতে তিনি দুইটি বহুতল ভবন নির্মাণ করেছেন। বর্তমানে প্রকাশ্যে দিবালোকে আবারও হাসপাতালের আরও ১০ ফুট জমি দখল করে বালু ভরাট করছেন।
পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান হাসপাতালের বাউন্ডারি ভেঙে ৫ ফুট ও পরে আরও ১০ ফুট জমি দখলে নিয়েছেন। তিনি আরও বলেন পৌরসভার অনুমোতি না নিয়ে ইতোমধ্যে দুই বহুতল ভবন নির্মাণ করেছেন।
এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দলিল অনুযায়ী প্রায় ২৩ শতাংশ জমিই কম রয়েছে। ভবন নির্মাণ সম্পর্কে বলেন, পৌরসভা গঠিত হবার আগে ভবন নির্মাণ করায় অনুমতির প্রয়োজন হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম জমি দখলের সত্যতা নিশ্চিত করে বলেন, পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে পরিমাপ করে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। আবারও অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে। অচিরেই সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জ্যাকি বলেন, বিষটির কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট উর্দ্ধতণ কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় পিবিআই’র এসপির বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখলের অভিযোগ।

আপডেট সময় : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩