পিরোজপুরে নারীর লাশ উদ্ধার : পরিবারের দাবী হত্যা
- আপডেট সময় : ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকা থেকে হাসি রানী ঘড়ামী নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী চুরি করতে এসে দুর্বৃত্তরা ঐ নারীকে হত্যার পরে স্বার্ণালঙ্কার লুটে নিয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাতে পিরোজপুর শহরের উত্তর শিকারপুর (ঢাকুয়া বাড়ী) এলাকার থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান।
নিহত হাসি রানী ঘড়ামী (৫৫) পিরোজপুর শহরের উত্তর শিকারপুর (ঢাকুয়া বাড়ী) এলাকার সত্যেন্দ্র নাথ ঘড়ামীর স্ত্রী।
নিহতের স্বামী সত্যেন্দ্র নাথ ঘড়ামী অভিযোগ করে জানান, সন্ধ্যায় তার স্ত্রী হাসি রানী ঘড়ামী ঘরে একা ছিলো। তাদের বাড়ীর কাজের মহিলা নমীতা রানী ডাকুয়া ঘরে এসে দেখতে পায় তাদের ঘরের প্রধান দড়জা খোলা। এসময় তিনি তার স্ত্রীকে ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে ঘরের ভিতের খুঁজতে গিয়ে তাদের একটি বাথরুমের দড়জা বাহির থেকে খুলে দেখে তার স্ত্রীর গলায় কাপড় পেচানো মেজেতে পরে আছে। পরে সে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে তার স্ত্রীকে মৃত অবস্থায় বাথরুম পরে থাকতে দেখে। এ সময় তার গলার স্বর্নের চেইন ও কানের দুল ছিলো না। চুরির করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার গলার স্বর্নের চেইন ও কানের দুল লুটে নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তবে ময়না তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।













