মঠবাড়িয়া ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

হাত-মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: অহিদুজ্জামান
  • আপডেট সময় : ০৬:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে হাত-মুখ বাঁধা আবস্থায় কোমেলা বেগম (৫০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই জাহিদুল শেখ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। নিহত ওই গৃহবধু উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মৃত ছলেমান শেখের কন্যা। তার স্বামী সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ওই এলাকায় জমি কিনে সেখানে বাড়ি করে একা থাকতেন। তাকে হত্যার পর ঘাতকরা তার মুঠোফোন সহ গলায় ও কানে থাকা স্বর্নালংকার নিয়ে গেছে। এর আগে তার দু’টি বিয়ে ছিলো।

স্থায়ীয় প্রতিবেশী মুন্নি বেগম জানান, ওই নারীর সাথে আমার পারিবারিক একটি সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে শুক্রবার সকালে আমাদের বাড়িতে তৈরী করা ভালো খাবার খেতে আমার কন্যা নাঈমা (০৮) ও ছেলে শাদিদ (০৩) কে তাকে ডাকতে পাঠাই। তারা ঘরে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় দেখে আমাকে ডাক দেয়। আমি পার্শ্ববর্তী হাসিনা বেগমকে নিয়ে ওই ঘরে গিয়ে তাকে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় খাটের উপর মৃত্যু অবস্থায় দেখি।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই গৃহবধুর মরদেহ তার নিজ বসত ঘর থেকে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে ধারনা করা হচ্ছে গত দুই-তিন দিন আগে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হাত-মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩