মঠবাড়িয়া ১২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (২৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে সোমবার (২১ আগস্ট) বিকেলে আটক করেছেন। গ্রেপ্তারকৃত সুমন মৃধা উপজেলার টিকিকাটা ইউনিয়নের বড় শিংগা গ্রামের মোঃ কালাম মৃধার ছেলে। সুমনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলাবার (২২ আগস্ট) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার টিকিকাটা গ্রামের ফাজিল মাদ্রাসার সামনে ৩ রাস্তার মোড় এলাকায় মাদক বেচাকেনা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল কুদ্দস ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশি উপস্থিতি বুঝে ছত্রভঙ্গ হয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে সুমন মৃধাকে আটক করতে সক্ষম হয়। পরে সুমনের দেহ তল্লাসী করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, চলমান মাদক উদ্ধারের অংশ হিসেবে পেশাদার মাদক ব্যবসায়ী সুমন মৃধাকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় এস আই আব্দুল কুদ্দস বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সুমনের বিরুদ্ধে এর আগের মামলা রয়েছে। সুমনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলাবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ দমনে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০১:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩