মঠবাড়িয়া ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ নারী ২ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিনব প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ৫ নারীকে জিজ্ঞাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত গতকাল মঙ্গলবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট শুক্রবার মঠবাড়িয়া সরকারী কলেজ চত্ত¡রে স্মার্টকার্ড বিতরণ কালে, ওই নারী প্রতারক চক্রটি বিভিন্ন টিমে গিয়ে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে বেশ কয়েকজন নারীর গলার স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগে থাকা টাকা নিয়ে যায়।

পরে মাজেদা বেগম নামে এক নারীর চেইন ছেঁড়া ও ভ্যানিটি ব্যাগে হাত দিলে তিনি ঐ দলের এক নারীকে ধরে ফেলেন।

পরে মাজেদা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে পালাতে গেলে প্রতারক চক্রের ৫ নারীকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাতে মাজেদা বেগম বাদি হয়ে আটককৃত ৫ জন নারী ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মামলায় গ্রেপ্তারকৃত ৫ নারীর ২দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ নারী ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৭:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩