মঠবাড়িয়া ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় যুবলীগ নেতার বাড়ি ডাকাতি” ডাকাত চট্টগ্রাম থেকে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

পিরোজপুর মঠবাড়িয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মামলার পলাতক আসামী মো. জুয়েল ওরফে সাগর (৩৫) গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম বন্দর থানা পুলিশের সহযোগিতায় কালসি দিঘীর পার মাহবুব কলোনী থেকে দীর্ঘ ৯ মাস পর গ্রেফতার করছে পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া)। গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত জুয়েল ওরফে সাগর উপজেলার হোতখালী গ্রামের ছিদ্দিক হাওলাদারের ছেলে। ডিবি (দক্ষিণ) ওসি আসলাম উদ্দিন জানায়, গ্রেফতারকৃত দূধর্ষ ডাকাত জুয়েলকে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ‘২২ শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ এর উত্তর মিঠাখালী গ্রামের বাড়িতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যও স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় শনিবার তাজ উদ্দিন আহম্মেদ অজ্ঞাত ডাকাতের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত জুয়েল ওরফে সাগরকে শনিবার (২৬ আগষ্ট) বিকেলে মঠবাড়িয়া সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে সোপার্দ করা হয়। ডাকাত জুয়েল স্ব-ইচ্ছায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। তিনি আরও জানান, তার তথ্য মতে অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় যুবলীগ নেতার বাড়ি ডাকাতি” ডাকাত চট্টগ্রাম থেকে গ্রেফতার

আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩