মঠবাড়িয়া ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

পিরােজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা সহ আবদুল্লাহ জমাদ্দার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আবদুল্লাহ পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামের জহিরুল ইসলাম কাজল জমাদ্দারের ছেলে।

ডিবি সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা বাজারের ইউনিয়ন পরিষদের সামনে নতুন স্টল ভবনের নিচ তলায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের ওসি আসলাম উদ্দিনের নির্দেশে এসআই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল্লাহ নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি দক্ষিণের এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল্লাহকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩