মঠবাড়িয়া ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক মামা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় আপন ভাগ্নী কলেজ ছাত্রী (১৬) কে ধর্ষনের অভিযোগ উঠছে আপন মামা পল্লী চিকিৎসক নিজাম বিল্লাহ (৪৫) এর বিরুদ্ধে। ধর্ষনের ঘটনার দশদিন পর ওই ছাত্রীর মা সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগ এনে ছোট ভাইকে আসামী করে থানায় মামলা দায়ের করে। পরে ওইদিন বিকেলেই পুলিশ পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকা থেকে নিজামের মালিকানাধীন খাজা ডেন্টাল কেয়ার ও লিমু মেডিকেল হল থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিজাম বিল্লাহ উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের আবুল হাসেমের পুত্র।
পুলিশ ও ছাত্রী সূত্রে জানা যায়, গত ২৬ আগষ্ট’২৩ তারিখ শনিবার দুপুরে নিজাম বিল্লাহ ফোনে আপন ভাগ্নী কলেজ ছাত্রীকে জরুরী কাজের কথা আছে বলে সরকারী কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে তার চেম্বারে আসতে বলে। ওই ভাগ্নী চেম্বারে এলে একাকীত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি কাউকে না বললেও সে তার মাকে জানায়। আপন মামা তার সম্ভ্রমহানী করেছে এ লজ্জায় সে গত কয়েকদিন ধরে বিষ নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে ওই ছাত্রীর মা তার মেয়েকে নিয়ে আজ সোমবার থানায় গিয়ে ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভিকটিম ওই ছাত্রীর মা জানান, আমার লম্পট ভাই আমার মেয়ের যে সর্বনাশ করেছে আমি এর সঠিক বিচার চাই। তিনি আরও বলেন, নিজামের দু’স্ত্রী থাকলেও সে একাধিক নারী গঠিত কেলেংকারীর সাথে জড়িত।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর পরই এ ঘটনায় জড়িত নিজাম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ভিকটিম ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হবে এবং গ্রেপ্তারকৃত নিজাম বিল্লাহকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক মামা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩