মঠবাড়িয়া ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা গোয়েন্দা দক্ষিন বিভাগ (মঠবাড়িয়া) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ । আটককৃতরা হলো- উপজেলার জানখালী গ্রামের মো. শাহআলম হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার (২২), তেতুলতলা গ্রামের মৃত্যু বাদশা হাজীর ছেলে আবু ছালেহ (৩০) ও পৌর শহরের ১নং ওয়ার্ড বহেরাতলার লাল মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৫)।

ডিবি’র ওসি মো. আসলাম উদ্দিন জানান, নিয়মিত মাদক উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধা ও রাতে উপজেলার জানখালী, তেঁতুল তলা ও পৌর শহরের বহেরাতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। সুচতুর মাদক কারবারির অনেক সদস্য পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও হাসিব হাওলাদারকে ১০ পিস ইয়াবা, আবু ছালেহকে ২‘শ ৫০ গ্রাম ও আলমগীর হোসেনকে ২‘শ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। তিনি আরও বলেন শনিবার রাতেই আটককৃত ৩ মাদক কারবারিকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করেছেন। হাসিব হাওলাদার, আবু ছালেহ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (১০ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩