বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন”সফিউর রহমান
- আপডেট সময় : ০৩:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সফিউর রহমান।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের আগস্ট/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট/২০২৩ মাসে, উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (বিশেষ পুরস্কার) নির্বাচিত হন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
জানা যায়, অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে পিরোজপুর জেলার মাদক উদ্বার, ওয়ারেন্ট তামিল, ক্লুলেস তিনটি হত্যা কান্ডের রহস্য উদঘাটন, বিট পুলিশিং কার্যক্রম, আইন-শৃখলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখা, সকল শ্রেনী পেশার জনসাধারণকে সম্পৃক্ত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও জনসাধারণের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা, সকলের কাছে গ্রহণযোগ্য করা, জেলা পুলিশের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে একটি টিম হিসেবে সুষ্ঠ ও সুন্দরভাবে সকল ধরনের পুলিশি কার্যক্ষম পরিচালনা ও সম্পাদনের বিশেষ নেতৃত্বদানসহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন- শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সফিউর রহমানকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স )রেঞ্জ ডিআইজি’র কার্যালয় বরিশাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রেঞ্জ ডিআইজি’র কার্যালয় বরিশাল, অধিনায়ক এপিবিএন-১০, বরিশাল রেঞ্জাধীন ৬ জেলার পুলিশ সুপারগণ, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল,কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পিরোজপুর, পুলিশ সুপার নৌ পুলিশ বরিশাল অঞ্চল, পুলিশ সুপার পিবিআই বরিশাল, বিশেষ পুলিশ সুপার সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।













