মঠবাড়িয়া ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে কিশোরীকে উত্ত্যক্ত”হেলপারের এক মাসের কারাদন্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে এক স্কুল পড়ুয়া কিশোরী (১৫) কে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বাসের হেলপার আবু সুফিয়ান ফকির (৩৫) কে এক মাসের কারাদন্ড দিয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন। পরে তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই বাসের হেলপার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জয়নাল ফকিরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী বলেশ্বর পরিবহণ ( চট্রঃ মেট্রো ১৫-১৯৯৫) যাত্রীবাহী বাসে এক স্কুল ছাত্রী মঠবাড়িয়া যাচ্ছিল। মঠবাড়িয়ার সন্নিকটে আসায় ইতোমধ্যে বহু যাত্রী বাস থেকে নেমে গেছেন। সন্ধার দিকে উপজেলার ঝাইতলা নামক স্থানে বাসটি পৌছলে ওই কিশোরীর পাশের সিট খালি থাকায় বাসের হেলপার ফাকা সিটে বসে ওই স্কুল ছাত্রী কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে বিষয়টি বাসের অন্য যাত্রীদের নজরে আসে। বাসটি রাতে মঠবাড়িয়া পৌরসভার স্টেশনে পৌঁছালে যাত্রীরা বিষয়টি টহলরত পুলিশকে জানায়। পুলিশ ওই বাস হেলপারকে আটক করে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর কাছে হাজির করে। এ সময় অভিযুক্ত আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধির ৫০৯ ধারার অভিযোগে বাস হেলপারকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বাসের হেলপার আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে কিশোরীকে উত্ত্যক্ত”হেলপারের এক মাসের কারাদন্ড

আপডেট সময় : ০৩:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩