মঠবাড়িয়া ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ার রাজু শরীফ চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৯৭১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের ইসমাইল হোসেনের পুত্র রাজু তার পেশা মাদক ব্যবসা। দেশের বিভিন্ন স্থানে ঘুরে ফিরে এই ব্যবসা করলেও এবার ধরা পড়েছে চাঁদপুরে। তার সঙ্গে ছিল ৩ হাজার পিস ইয়াবা।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের একটি মসজিদের সামনে থেকে রাজু শরীফ নামে এই মাদক কারবারিকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহসীন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মামোনুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে। এসময় ২৪টি প্যাকেটে এই ইয়াবার চালানের সন্ধান মেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাসহ আটক হওয়া ওই ব্যক্তি স্বীকার করেছেন, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবার চালান চাঁদপুরে এনে বিভিন্নজনের কাছে বিক্রি করেন তিনি।

শুধু চাঁদপুরেই নয়, আশপাশের জেলায়ও তার মাদক ব্যবসার সিন্ডিকেট রয়েছে।

এদিকে, ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এই ব্যক্তির বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। এরইমধ্যে পুলিশ নিশ্চিত হয়েছে রাজু শরীফ একজন চিহ্নিত মাদক কারবারি।

অন্যদিকে, ইয়াবাসহ আটক এই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

বিকেলে আদালতের মাধ্যমে মাদক কারবারি রাজু শরীফকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ার রাজু শরীফ চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক

আপডেট সময় : ০৫:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩