মঠবাড়িয়া ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে রেস করার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৫ যুবক আহত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী গ্রামে দুই মোটরসাইকেলে রেস করার সময় সংঘর্ষে ৫ যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায় এবং অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলায়। দুইটি মোটরসাইকেল যোগে তারা পিরোজপুর থেকে কাউখালির দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেস করে দুইটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে পিরোজপুর থেকে কাউখালীতে যাওয়ার সময় একটির সাথে আরেকটির ধাক্কা লাগে। এ সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশায় ধাক্কা দেয় এবং অন্যটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ জন গুরুতর আহত হয়। এ সময় অটোরিকশায় থাকা ২ যাত্রীও আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পিরোজপুর সদর থানা পুলিশের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে রেস করার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৫ যুবক আহত

আপডেট সময় : ১২:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩