মঠবাড়িয়া ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মাদক মামলায় পিরোজপুরের সাবেক এমপি আউয়ালের ছেলে কারাগারে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম আউয়ালের ছেলে আব্দুর রহিম ঐতিহ্যসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ আদেশ দেন।

আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহফুজ এ তথ্য জানিয়েছেন। এ মামলার অন্য আসামিরা হলেন- রিহাম খান, রাকিব উজ্জামান সজিব ও আব্দুল্লাহ জিবন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়েছে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠিয়ে আজ বৃহস্পতিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বুধবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন কনকর্ড মমতাজ করিম হ্যারিটেজ এর লেভেল-২ কফি এভিনিউ রেস্টুরেন্টের ৩য় তলায় আসামিরা মাদক নিয়ে এসে সেবন করে। তারপর রেস্টুরেন্টের নিচের রাস্তার ফুটপাতের উপর মাতলামি করে জনসাধারনের বিরক্তি ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

পুলিশ অভিযান চালিয়ে রেস্টুরেন্ট থেকে রাকিব ও জিবনকে আটক করে। এরপর রেস্টুরেন্টের নিচের ফুটপাতে থেকে অপর দুজন ঐতিহ্য ও রিহামকে আটক করে।
এসময় তাদের প্রাইভেট কার থেকে দুই বোতল বিদেশী মদ, রেড লেভেল কথিত মদসহ বিভিন্ন মদ জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

মাদক মামলায় পিরোজপুরের সাবেক এমপি আউয়ালের ছেলে কারাগারে

আপডেট সময় : ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩