মঠবাড়িয়া ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ৪১৭ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া থানার এক সময়ের ইন্সপেক্টর (তদন্ত) বর্তমানে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর আঃ হকের নেতৃত্বে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিলন ও বেলালকে গ্রেফতার করা হয়েছে।এস আই মোঃ আশরাফুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বমনা থানা পুলিশের যৌথ ডাকাত বিরোধী অভিযানে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ২টায় বরিশাল মহানগর বন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মিলন ও বেলাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা ডাকাতির সাথে যুক্ত রয়েছে। এছাড়াও তারা বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় তদান্তাধীন মামলায় জড়িত রয়েছে বলে জানা গেছে।

ধৃত ডাকাত মিলন হাওলাদার বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামের রত্তন হাওলাদারের ছেলে এবং ডাকাত বেলাল ওই একই উপজেলার ঢুষখালী গ্রামের আঃ কাদের ধলু খাঁনের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩