মঠবাড়িয়া ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

বরগুনায় শিক্ষককে বিয়ে করতে ব্যর্থ হয়ে ধর্ষণ মামলা করলো ছাত্রী

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪৩১ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে আল মামুন নামের এক প্রাইভেট শিক্ষকের বাড়িতে গিয়ে অনশন করেছিলেন তারই এক ছাত্রী (১৮)। পরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও তিন দিনেও বিয়ে না করায় ব্যর্থ হয়ে থানায় ওই শিক্ষকসহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে অনশন ভাঙল ছাত্রী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার মধ্যরাতে ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

জানা যায়, গত সোমবার (১১ ডিসেম্বর) সকালি ১০টা থেকে উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার আমির হোসের ছেলে আল-মামুনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে তারই ছাত্রী। এসময় বিয়ে না করা পর্যন্ত তিনি এই বাড়ি থেকে যাবে না এবং প্রয়োজনে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। পরে তালতলী পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে আল মামুন ও তার পরিবারের পক্ষ থেকে ছাত্রীকে বিয়ের কথা দেয়। কিন্তু এরপর থেকে আর কোনো সাড়া না দিয়ে গা ঢাকা দেয় মামুন ও তার পরিবার। পরে বুধবার রাতে ওই ছাত্রীর বাবা ধর্ষণের অভিযোগ এনে মামুনসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ছাত্রীর দাবি, স্কুলজীবন থেকে মামুনের কাছে প্রাইভেট পড়তেন তিনি। তখন থেকেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৮ বছরের ওই সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে আল মামুন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। বিয়ের কথা বললে তালবাহানা শুরু করেন আল মামুন। সম্প্রতি জানতে পারি, মামুনের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তাই আমি তার বাড়িতে বিয়ের জন্য অনশন করেছিলাম। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত দুই দিন পার করে বিয়ে করেনি। পরে আমার বাবা বাদি হয়ে থানায় মামলা করেছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামুনসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার স্বার্থে অন্য আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

বরগুনায় শিক্ষককে বিয়ে করতে ব্যর্থ হয়ে ধর্ষণ মামলা করলো ছাত্রী

আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩