মঠবাড়িয়া ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মঠবাড়িয়া স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম; ১৮ দিনেও গ্রেফতার হয়নি আসামি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৬১১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া হাই ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তারকে (১৫) কুপিয়ে জখম করার ঘটনা ১৮ দিন পার হলেও গ্রেফতার হয়নি মামলার একমাত্র আসামি মোঃ সাব্বির (২২)।আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ওই ছাত্রী ও তার পরিবার।

গত ২৬ নভেম্বর লামিয়া নামে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে সাব্বিরের ইভটিজিংয়ের শিকার হয়। এতে বাধা দিলে ধারালো চাকু দিয়ে দুই গাল ক্ষত বিক্ষত করে পোচ দিয়ে করে পালিয়ে যায় সে। আহত লামিয়াকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই সময়ই তাকে বরিশাল শেবাচিমে রেফার করে।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ওই ছাত্রী কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।এ ঘটনায় গত ৭ ডিসেম্বর ওই বখাটের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা।

ভুক্তভোগী লামিয়ার মা তাসলিমা বেগম জানান,আমার স্বামী সৌদি প্রবাসী।বখাটে সাব্বির এই ঘটনার বেশ কিছুদিন আগে আমার মেয়েকে উত্যক্ত করতো।স্থানীয়ভাবে বিষয়টি ওই ছেলের অভিভাবকদের জানানোর পর কিছুদিন শান্ত ছিল।ঘটনার দিন পুনরায় আমার মেয়ের পথরোধ করে খারাপ কথা বলে।একপর্যায়ে চাকু দিয়ে কুপিয়ে জখম করে।

মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী জানান, ঘটনা সত্য।আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম; ১৮ দিনেও গ্রেফতার হয়নি আসামি

আপডেট সময় : ০৮:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩