মঠবাড়িয়া ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

পিরোজপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থীসহ ৬ জন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১২৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে বিভিন্ন দলের ৬ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রবিবার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। তিনি বলেন, ‘ছয় জন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে তাদের বাদ দেওয়া হয়েছে।’

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পিরোজপুর-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাকের পার্টির মো. ফরহাদ আহম্মেদ, জাসদের সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ আসনে জাকের পার্টির মো. ফয়সাল আহম্মেদ, আওয়ামী লীগের কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ আসনে জাকের পার্টির চন্দ্র শেখর ওঝা ও আওয়ামী লীগের মো. আশরাফুর রহমান। এর মধ্যে দুই নৌকার প্রার্থী সরে দাঁড়ানোর কারণ আসনগুলো মহাজোটের শরিক জাতীয় পার্টিকে (জেপি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কানাই লাল বিশ্বাস বলেন, আওয়ামী লীগের সাতটি আসন শরিক দলকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে পিরোজপুর-২ আসনটিও রয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা রাজনীতির বৃহৎ স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নেবো।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থীসহ ৬ জন

আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩