মঠবাড়িয়া ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়া বোনের বসত ঘর গুড়িয়ে মালামাল লুটে নেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া পৈত্রিক ফরায়েজ পাওয়া আপন দুই বোনের বসত ঘর গুড়িয়ে দিয়ে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যপক তোলপাড় চলছে।
ভূক্তভোগী শাহানাজ বেগম ও শামীম আরা বেগম সোমাবার (১৮ ডিসেম্বর) সাংবাদিকদের জানান, পৌর শহরের দক্ষিণ বন্দর ড্রেন রোডস্থ এলাকায় তার পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা মতিয়ার রহমান এর সাড়ে ৮ কাঠা সম্পত্তি। তাদের বাবা অসুস্থ হলে একমাত্র ভাই মনিরুল ইসলাম মিলন (মিরন) ভুল বুঝিয়ে ৭ কাঠা সম্পত্তি লিখে নেয়। তারা দুই বোন বিষয়টি তার বাবাকে অবহিত করলে তাদের নামে বাড়ির দেড় কাঠা জমি লিখে দেন। ভাইয়ের অংশে পাকা স্থাপনা থাকলেও আমাদের দু‘বোনের অংশে আধাপাকা কাঠের ঘর। আমাদের বাবা মারা যাবার পর ঘরটির একটি অংশে ভাড়াটিয়া রাখি এবং অপর অংশে আমারা মাঝে-মাঝে বসবাস করি। আমাদের একমাত্র ভাই মিরন সকল সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। সে আলোক ভয় দেখিয়ে ভাড়াটিয়াকে ১লা ডিসেম্বর তাড়িয়ে দিয়ে গত ৮ ডিসেম্বর শুক্রবার আমাদের বসত ঘর টি গুড়িয়ে দিয়ে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
তারা আরও বলেন, তাদের গ্রামের বাড়ির ফরায়েজ পাওয়া জমি বিক্রি করার পাশাপাশি জমিতে থাকা লক্ষাধিক টাকার গাছ বিক্রি করে দেয় আপন ভাই মিরন। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান।
এ ঘটনায় বক্তব্য নেয়ার জন্য সরেজমিনে গিয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম মিলন (মিরন) কে পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া বোনের বসত ঘর গুড়িয়ে মালামাল লুটে নেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

আপডেট সময় : ১২:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩